
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । রবিবার (২১আগস্ট ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকশিমুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. মমিরুল ইসলাম মন্টু (৫০) । সে আত্রাই উপজেলার চকশিমুলিয়া গ্রামের মৃত মো. ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় , উপজেলার চকশিমুলিয়া এলাকায় এসআই মো. মোশারফ হোসেনের নেতৃত্বে রবিবার রাত ১০টার দিকে অভিযান চালায়ে তাঁকে আটক করা হয় । এ সময় তাঁর কাছ থেকে ১৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয় ।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এবং সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
জি/এইচ









