সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
অপরাধ ও দুর্নীতি

বাঘায় এক হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক৩০ জুন ২০২২১ মিনিট পড়া
বাঘায় এক হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে এক হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৯ জুন) বিকেলে উপজেলার আড়ানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ইফতেখায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ডিবির ওসি রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকার ও এসআই ইনামুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার বিকেলে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মৃত বাদশা আলীর ছেলে বাহাদুর ইসলামের (৩৩) বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে এক হাজার পিচ ইয়াবাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে।  এ বিষয়ে বাঘা থানায় মামলা দায়ের করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএইচ/এস