অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

নিউজ ডেস্ক১১ জুন ২০২২১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হয়েছেন আব্দুর রউফ তালুকদার। আগামী ৩ জুলাই বর্তমান গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হওয়ার পর এ দায়িত্বে আসছেন আব্দুর রউফ।

শনিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আগামী ৪ জুলাই তাকে যোগ দিতে বলা হয়েছে। সূত্র: যুগান্তর