সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ভোক্তা অধিকারের পৃথক অভিযান: ২ রাইস মিলকে ১ লাখ ২০ টাকা জরিমানা

নিউজ ডেস্ক৯ জুন ২০২২১ মিনিট পড়া
ভোক্তা অধিকারের পৃথক অভিযান: ২ রাইস মিলকে ১ লাখ ২০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর খড়খড়ি এলাকায় ওজনে কারচুপির অভিযোগে শাহমখদুম মর্ডান রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। বৃহস্প্রতিবার ৯ জুন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক হাসান-আল-মারুফ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় শাহমখদুম মডার্ন রাইস মিলকে ওজনে কারচুপি করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৬ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী গোদাগাড়ী উপজেলায় রাজাবাড়ি হাট এলাকায় কামাল অটো রাইস মিলকে মোড়কজাত চালের বস্তায় সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকা, ইন্ডিয়ান মোড়কে দেশি চাল ঢুকিয়ে বিক্রি করা ও ওজনে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭, ৪৫ ও ৪৬ অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এস/আই