সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

 রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৭

নিউজ ডেস্ক৮ জুন ২০২২১ মিনিট পড়া
 রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৭

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় (৭ জুন) ৩৭ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আরএমপির সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ৫ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, কর্ণহার থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৬ জনকে আটক করে। এদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জন মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় মাদক মামলায় আটক আসামিদের কাছ হতে ৮ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার হয়। আককৃতদের আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে।

এস/আই