সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 

নিউজ ডেস্ক৭ জুন ২০২২২ মিনিট পড়া
আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩জন মাদক কারবারীসহ ১৬জনকে গ্রেফতার করেছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ৩জন মাদক কারবারীর নিকট থেকে হেরোইন,গাঁজা ও এ্যাম্পুল উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে মুনছুর রহমান ওরফে মন্টু সাহা (৬০) কে হেরোইনসহ গ্রেফতার করা হয়। মন্টু উপজেলার কাসুন্দা গ্রামের মৃত হেতুন সাহার ছেলে। একই সময় সাহেবগঞ্জ কাঁচা বাজার এলাকা থেকে মামুন হোসেন (৩০) কে ১৫পিস এ্যাম্পুলসহ গ্রেফতার করা হয়। মামুন ভরতেতুলিয়া গ্রামের সোলাইমান আলীর ছেলে। এছাড়া দুপুরে বলরামচক গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শফির উদ্দীনের ছেলে তাহের প্রামানিক (৪৮)কে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

অপর দিকে আদালতের দেয়া গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামীদের আটক করতে সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার রায়পুর গ্রামে অভিযান চালিয়ে অখিল মোল্লা, সুমন মোল্লা, জফির মোল্লা, ইয়াকুর মোল্লা, সাজ্জাদ হোসেন, ছলিম উদ্দীন, লাকী আক্তার এবং সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে মুন্নি বেগম, জলি খাতুন, নিহার বেগম, মমতাজ বিবি ও পোয়াতা গ্রামের মানিক হোসেন এবং ভরতেতুলিয়া গ্রামের জীবন হোসেনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, সোববার মধ্য রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলা জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩জন মাদক কারবারীসহ ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে । গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস/আই