সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক৭ জুন ২০২২১ মিনিট পড়া
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ৩ জন নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছে। সোমবার ৬ জুন দিবাগত রাত রাত ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলার ব্যাংক কালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এন এম মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা আহসান পরিবহনের একটি মেইল কোচ দিনাজপুর জেলা সদরের পুরাতন ভুষিবন্দর ও দশমাইল ব্যাংককালী এলাকায় চাকা ব্রাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় কোচটি রাস্তায় সাইডে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ওই কোচের চালক-হেলপারসহ আরোহীরা প্রায় সবাই আহত হন। পরে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় এক নারী রাতে মৃত্যু হয়।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে ঢাকা ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ব্যাংক কালী এলাকায় আসার পর একটি কালভার্ট পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এস/আই