সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে গাঁজাসহ ২ জন আটক

নিউজ ডেস্ক৬ জুন ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে গাঁজাসহ ২ জন আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে তিনশ’ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে হিরোন আলী (৩৩) ও আদমদিঘী উপজেলার কেল্লাপাড়া গ্রামের মোসারবের ছেলে মানিক হোসেন (৩৮)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, সদরের রেলগেট এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯ টার দিকে থানার এসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় মাদক কারবারী হিরোন ও মানিককে আটক করে পুলিশ। আটককালে তাদের নিকট থেকে তিনশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এস/আই