সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাসিক মেয়রের শোক প্রকাশ

নিউজ ডেস্ক৫ জুন ২০২২১ মিনিট পড়া
সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাসিক মেয়রের শোক প্রকাশ


নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ রোববার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বার্তায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন  সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে আহতের আশু সুস্থ্যতা কামনা করেন রাসিক মেয়র।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাতে কনটেইনার ডিপোতে আগুন লাগার পর রাত ১১টার দিকে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এস/আই