সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

বিভিন্ন অপরাধে মহানগরীতে গ্রেফতার ১৬ 

নিউজ ডেস্ক৫ জুন ২০২২১ মিনিট পড়া
বিভিন্ন অপরাধে মহানগরীতে গ্রেফতার ১৬ 

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় (৪ জুন,)১৬ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আরএমপির সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে। এর মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটক মাদক মামলায় অভিযুক্তদের কাছ থেকে ৭ বোতল ফেন্সিডিল, ১৪ গ্রাম হেরোইন ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

এস/আই