সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

নিয়ামতপুরে অবৈধভাবে ধান মজুতের অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক৩ জুন ২০২২১ মিনিট পড়া
নিয়ামতপুরে অবৈধভাবে ধান মজুতের অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে ধান মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সন্তোষপাড়া মোড় ও গাবতলী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের সন্তোষ পাড়া মোড়ের ধান ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকুর রহমানের গুদামে অবৈধভাবে প্রায় ৫ শত টন ধান মজুতের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অন্যদিকে, একই ইউনিয়নের গাবতলী বাজারে অবস্থিত ধান ব্যবসায়ী রাজু আহমেদ ও ওয়াহেদ আহমেদ তাদের গুদামে অবৈধভাবে ধান মজুতের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের পরিদর্শক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম জানান, সারাদেশে অভিযানের অংশ হিসেবে নিয়ামতপুর উপজেলায় অভিযানকালে ৩ টি গুদামে অবৈধভাবে ধান মজুতের অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। গুদামে সংরক্ষিত ধান বিক্রির নির্দেশ প্রদান করা হয়। অবৈধভাবে মজুদকৃত প্রতিটি গুদামে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এস/আই