
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় (২ জুন ) ১৫ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আরএমপির সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ-৪ জনকে আটক করে। এর মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৮ জন মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।
আরএমপির সূত্রে আরো জানা যায়, মাদক মামলায় আটককৃতদের কাছ থেকে ১৭ গ্রাম হেরোইন, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৫ লিটার চোলাইমদ ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
এস/আই









