সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাজশাহীতে পুলিশ সেজে নারীকে তল্লাশির চেষ্টা, দুই বখাটে আটক

নিউজ ডেস্ক২৯ মে ২০২২২ মিনিট পড়া
রাজশাহীতে পুলিশ সেজে নারীকে তল্লাশির চেষ্টা, দুই বখাটে আটক


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ভুয়া পুলিশ সেজে রিকশা থামিয়ে দুই নারী যাত্রীকে তল্লাশিচেষ্টার অভিযোগে দুই বখাটে যুবককে আটক করেছে পুলিশ। আজ রবিবার (২৯ মে) সকালে রাজশাহী নগরীর হাদির মোড় এলাকা থেকে স্থানীয় জনতা হাতেনাতে এই দুই যুবককে ধরে বোয়ালিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।

আটককৃতরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার খোরগবিন্দপুর গ্রামের মো. সোহান (২৫) এবং নগরীর সিপাইপাড়া এলাকার বাসিন্দা মো. সেলিম (২৪)।

স্থানীয়দের বরাত দিয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালে চারঘাটের টাঙ্গন থেকে দুই নারী রিকশাযোগে ডাক্তার দেখাতে রাজশাহী শহরে আসছিলেন। পথিমধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পাশে ঢাকা-রাজশাহী মহাসড়কে আটককৃত সেলিম ও সোহান ওই রিকশার গতিরোধ করে তল্লাশি করতে চান। দুই নারীর কাছে মাদক আছে বলে তাঁরা অভিযোগ করেন। এ সময় ওই দুই নারী তাঁদের স্বজনদের ফোন করলে সোহান ও সেলিম পালিয়ে যান। তখন স্থানীয়রা তাঁদের ধাওয়া দিয়ে হাদির মোড় এলাকায় ধরে ফেলেন। এ সময় পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়রা বোয়ালিয়া থানায় খবর দেয়। পরে পুরিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, থানার একজন অফিসারকে ঘটনা তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সকাল থেকেই বিষয়টি নিয়ে তদন্ত করছে। বর্তমানে আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ/এস

ট্যাগ: