সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অন্যান্য

আত্রাইয়ে ব্যক্তি উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিন পালন

নিউজ ডেস্ক২৫ মে ২০২২১ মিনিট পড়া
আত্রাইয়ে ব্যক্তি উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিন পালন

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ব্যক্তি উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মদিন পালন করা হয়েছে। ২৫ মে বুধবার সন্ধায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম এর সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক । কবির জীবনী ও কর্ম সম্পর্কে আলোচনা করেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, প্রধান শিক্ষক কোহিরুল ইসলাম, বাবুল খন্দকার,শিক্ষক আবু হাসনাত সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক গোলাম মর্তুজা লিটন।

অনুষ্ঠানের আয়োজক পুতুল সাউন্ড সার্ভিসের প্রোপ্রাইটর প্রদীপ কুমার সরকার কবির স্মরণে ছয়জন দুঃস্থ অসহায়ের মধ্যে বস্ত্র বিতরণ করেন। কবির জন্মদিন পালন বিষয়ে জানতে চাইলে আয়োজক বলেন, কবির প্রতি ভালোবাসা থেকে প্রতি বছরের ন্যায় এবারও পালন করলাম। তিনি যতদিন সুস্থ থাকবেন ততোদিন পালন করে যাবেন বলে জানান তিনি।

এস/আই