সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

রাণীনগরে একডালা ইউনিয়নের উন্মক্ত বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক২৩ মে ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে একডালা ইউনিয়নের উন্মক্ত বাজেট ঘোষণা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার ৭নং একডালা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে একডালা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে এক সভায় বাজেট ঘোষণা করেন একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: শাহজাহান আলী।

অনুষ্ঠিত বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সেলিনা আক্তার বানু, ইউপি সদস্য আব্দুল লতিফ, আব্দুল আলিন আপেল, ফরিদ মন্ডল, হাসান আলী মোল্লা, ফরহাদ আকন্দ, মামুনুর রশিদ, আমজাদ হোসেন, রকি হোসেন, স্বপন কুমার দেবনাথ, সংরক্ষিত নারী সদস্য সিমা বিবি, রকি খাতুন, নাসিমা বিবিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের জনগণ।

এ সময় একডালা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের জন্য ২৪ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।

এস/আই