সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

আত্রাইয়ে পৃথক অভিযানে ৭জুয়াড়িসহ ১১ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৩ মে ২০২২২ মিনিট পড়া
আত্রাইয়ে পৃথক অভিযানে ৭জুয়াড়িসহ ১১ জন গ্রেপ্তার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭ জুয়াড়িসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার সন্ধায় এবং সোমবার সকালে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার সন্ধায় মাদক বিরোধী অভিযান চলাকালে উপজেলার ভর মাধাইমুড়ি এলাকা থেকে ৭ জুয়াড়িকে জুয়াড় আসর থেকে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে ৫হাজার চার শত ত্রিশ টাকাসহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো উপজেলার ভর মাধাইমুড়ি গ্রামের মৃত করিম প্রামানিকের ছেলে সাজ্জাদ হোসেন (৪২), একই গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৪৩), মৃত. শহিদুল ইসলামের ছেলে আইয়ুব আলী (৩৬), মৃত. ইয়াকুব আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৪৫), মৃত. জাহের আলীর ছেলে দুলু তরফদার (৮৫), মৃত. কেফায়েত উল্লার ছেলে বায়েজিদ (৪০), মমতাজ মন্ডলের ছেলে সাগর মন্ডল (৩৫)।

অন্যান্য মামলার আসামিরা হলো, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্ধাইখাড়া মৃধাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ওরফে নজু (৬৫), উপজেলার মনিয়ারী ইউনিয়নের মারিয়া বড় পুকুরিয়া গ্রামের আমির মীরের ছেলে বা”চু মীর (২৫), আহসানগঞ্জ ইউনিয়নের কাঁশোপাড়া গ্রামের মোজাহার আলী দেওয়াানের ছেলে শুকবর আলী দেওয়ান (৩০) ও মৃত কায়েস আলীর ছেলে আবু তালেব দেওয়ান (৫০)।

এস/আই