সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

তানোরে মাদক সেবনকালে ৩ কর্মীসহ গ্রেফতার সেই ছাত্রলীগ নেতা জেলহাজতে

নিউজ ডেস্ক২০ মে ২০২২১ মিনিট পড়া
তানোরে মাদক সেবনকালে ৩ কর্মীসহ গ্রেফতার সেই ছাত্রলীগ নেতা জেলহাজতে


নিজস্ব প্রতিবেদক:

হেরোইন সেবনকালে রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ শুক্রবার (২০ মে) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে তানোর পৌর এলাকার মাসিন্দা এলাকা থেকে মাদক সেবনকালে থানা পুলিশ তাদেরকে আটক করে।

গ্রেপ্তার তিনজন হলেন- রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ওরফে শাওন, তানোর পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা গ্রামের আলতাফ আলীর ছেলে ছাত্রলীগ কর্মী সুমন ও মোহনপুর উপজেলার মহব্বতপুর ভাতপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী হাফিজুর রহমান।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, একটি বাড়িতে বসে হেরোইন সেবনের সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/এস