সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

গোমস্তাপুরে সড়কের পাশে লাশ উদ্ধারের রহস্য উদঘাটন

নিউজ ডেস্ক১৩ মে ২০২২১ মিনিট পড়া
গোমস্তাপুরে সড়কের পাশে লাশ উদ্ধারের রহস্য উদঘাটন


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের পাশ থেকে নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে গোমস্তাপুর থানা পুলিশ। এ ঘটনায় আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ২ জনকে মূল হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা হলো- ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী লালবানু ও তার পরকিয়া প্রেমিক শাকিল।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সাবেক সেনা সদস্য আশরাফুল হকের দায়ের করা হত্যা মামলায় তাদের শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয় গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, এ ঘটনায় আটককৃতদের ব্যাপক জিজ্ঞেসাবাদ শেষে এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হয়।জিজ্ঞেসাবাদে ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী লালবানু তার পরকীয়া প্রেমিক শাকিলকে নিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে।

উল্লেখ্য,গত বুধবার উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর নামক স্থানে রাস্তার পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সে পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্ৰামের রুস্তম আলীর ছেলে।