সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

মেজর পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মেজর পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশ ও মানুষের সেবায় যোগ দেওয়ার আকর্ষণীয় সুযোগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আর্মি মেডিকেল কোরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে মেজর পদবিতে ১৬তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এর আওতায় বাংলাদেশি পুরুষ ও মহিলা প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।

 

আবেদনের ক্ষেত্র

মেডিসিন স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, অ্যানেসথেসিওলজিস্ট, রেডিওলজিস্ট, ওটোলারিঙ্গোলজিস্ট, ডরমিটলজিস্ট,  আন্ডার ওয়াটার মেডিসিন, রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, নেফরোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং অর্থোপেডিক সার্জন- যেকোনো একটি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।

 

শিক্ষাগত যোগ্যতা

আর্মি মেডিকেল কোরের জন্য এফসিপিএস, এফআরসিএস, এমএস, এমডি অথবা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

 

নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

 

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের বয়স আগামী ১ মে-২০১৭ তারিখে অনূর্ধ্ব-৪০ বছর হতে হবে। বিবাহিত ও অবিবাহিত বাংলাদেশের নাগরিকরা পদটিতে আবেদন করতে পারবেন।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা এক হাজার টাকা আবেদন ফি জমাদানপূর্বক বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট (www.joinbangladesharmy.army.mil.bd) থেকে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৪ মার্চ-২০১৭ তারিখ পর্যন্ত।

 

বিস্তারিত জানতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ৩ ফেব্রুয়ারি, ২০১৭  প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন

সূত্র: এনটিভি