সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাজশাহীতে ডিবি’র অভিযানে ৭৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নিউজ ডেস্ক৯ মে ২০২২১ মিনিট পড়া
রাজশাহীতে ডিবি’র অভিযানে ৭৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ৭৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৮ মে) বিকালে রাজশাহী মেট্রোপলিটন এলাকার বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস গোলচত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. আজিজুল হাকিম আকাশ (২০)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বড়টাপ্পু গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। সোমবার (৯ মে) আরএমপি মুখপাত্র মো. রফিকুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- রবিবার বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এএসএম সাইদুজ্জামান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নগরীর বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস গোলচত্ত্বর এলাকায় একজন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম বিকেল পৌনে ৪ টায় ঘটনাস্থল থেকে আসামি আজিজুল হাকিম আকাশকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৭৮০ পিস ইয়াবা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএইচ/এস