সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

নিউজ ডেস্ক৮ মে ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মিঠন হোসেন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ওই কিশোরকে আটক করা হয়। আটককৃত মিঠন হোসেন মিরাট ইউপির আতাইকুলা ১নম্বর সুইচগেট এলাকার দুলাল হোসেনের ছেলে।

রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক এক ব্যক্তি শনিবার বিকেলে মাঠে তাদের গরুর বাছুর খুঁজতে একটি বড় পুকুরের পশ্চিমপাড়ে যান। আর তার ৯ বছর বয়সী শিশু কন্যা পুকুরের পূর্বপাড়ে যায়। এসময় ওত পেতে থাকা মিঠন হোসেন শিশুটির পিছু নিয়ে খেলাধুলার কথা বলে ফুসলিয়ে শিশুটিকে পাশে পুকুরপাড়ের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা চালায়।

ওসি (তদন্ত) জানান, মিঠন ওই শিশুকে নিয়ে যাওয়ার সময় শিশুটির বাবা দেখতে পেয়ে মেয়ের কাছে ছুটে গেলে মিঠন সেখান থেকে পালিয়ে যায়। এরপর সন্ধ্যায় মিঠন এলাকার একটি পুকুরে কাজ করার জন্য আসলে ওই শিশুর বাবা ও স্থানীয় কয়েকজন মিঠনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিঠনকে আটক করে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে শনিবার রাতে মিঠন হোসেনকে আসামি করে থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন। আটককৃত মিঠনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস/আই