সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ ১ জন আটক

নিউজ ডেস্ক৪ মে ২০২২১ মিনিট পড়া
সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ ১ জন আটক


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে ১৯০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ নাসির ইসলাম(২৫) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব -১২ এর একটি দল। এসময় মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেফতারকৃত নাসির নীলফামারী জেলার ডিমলা উপজেলার কলেজ পাড়া বাবুরহাট এলাকার মৃত হায়দার আলী ছেলে।

র‌্যাব সূত্রে জানাযায়, ঈদের দিন রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট চারমাথা শাপলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামানে অভিযান চালিয়ে ১৯০ (একশত নব্বই) বোতল ফেন্সিডিল এবং ১৫(পনের) কেজি গাঁজাসহ নাসির ইসলাম নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় ১ টি প্রাইভেট কার, ১ টি মোবাইল ফোন এবং নগদ ৩,৪৩০/-(তিন হাজার চারশত ত্রিশ) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

এস/আই