লাইফ স্টাইল

“‘রুই কারী উইথ টমেটো সস”‘

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উপকরনঃ

রুই মাছ – ৫ টুকর, পিঁয়াজ – কুচি ১/২ কাপ, জিরা বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসূন বাটা ১ চা চামচ, ধনে বাটা ১/২ চা চামচ, হলুদের গুঁড়ি ১/২ চা চামচ, লবন স্বাদ মত, লাল মরিচ গুড়া ১/২ চা চামচ, কাঁচিমরিচ – ৬/৭ টি, টমেটো সস ৪ টেবিল চামচ, টমেটো – ১ টি সাজানোর জন্য

 

প্রণালীঃ

মাছ লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন। তারপর কড়াইতে ১/২ কাপ দিয়ে পেয়াজঁ কুচি বাদামি করে ভাজুন। পেয়াজঁ বাদামি হলে একে একে বাটা মসলা গুলো দিয়ে একটু কষিয়ে টমেটো সস দিয়ে দিন। তারপর মশলা একটু কষিয়ে নিন। এখন মাছ গুলো দিয়ে ২/১ নেড়ে ১ কাপ পনি ও কাঁচা ঝাল দিয়ে ঢেকে দিন। মসলা মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

সূত্র: অনলাইন