
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় (২৬ এপ্রিল) ২২ জনকে আটক করছে। আরিএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চালিয়ে তাদের আটক করে।
আরিএমপির সূত্রে জানাযায়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে। এর মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৮ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।

এসময় পুলিশ মাদক মামলায় আটক আসামীদের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন, ৭৫ গ্রাম গাঁজা ও ৩৬ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এস/আই









