সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

তানোরে অপহরণের ৪ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

নিউজ ডেস্ক১৭ এপ্রিল ২০২২২ মিনিট পড়া
তানোরে অপহরণের ৪ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

 তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোরে একদল বখাটে কর্তৃক দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে অপহরণের ৪ দিন পেরিয়ে গেলেও এখনো হদিস মিলছে না ওই শিক্ষার্থীর। অপহরণের ঘটনায় জড়িত বখাটে পারভেজ রনি ও তার সাঙ্গপাঙ্গদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

থানায় এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই মেয়েকে উদ্ধারের জন্য থানা পুলিশকে মোবাইলে অবহিত করা হয়। কিন্তু থানা পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। নিরুপাই বাবা ফজলুর রহমান বাদী হয়ে (১৭ এপ্রিল) রোববার সকালে বখাটে পারভেজ রনি (১৮), তোফাজ্জুল ইসলাম (৫০), হাফিজুর রহমান (৫২) ও মোহাম্মদ ভুট্টু (৪০) এর বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এসব অভিযুক্ত ব্যক্তি ও বাদীর বাড়ি তানোর উপজেলার কলমা ইউপির দিব্যস্থলী গ্রামে। আরেক অভিযুক্ত বখাটে ব্যক্তি মোমিন (২০), তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর বাহাদুর মোল্লার টোলা গ্রামে।

ওই ছাত্রীর বাবা ফজলুর রহমান জানান, উপজেলার বকুলতলা স্কুলে দশম শ্রেণিতে পড়ালেখা করেনতার মেয়ে। আর ফৌজদারপাড়াতে এক মাস্টারের কাছে প্রাইভেট পড়ে।গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ৬টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয় মেয়ে। পথের মধ্যে বখাটে পারভেজ রনি ও তার সাঙ্গ-পাঙ্গরা সিএনজিতে জোরপূর্বক তুলে অজ্ঞাতস্থানে নেয়। খবর পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের আর কোন সন্ধান পাননি তিনি।

মেয়ের ফুফু সেলিনা ( শিক্ষক) বলেন, এঘটনার পর বখাটে পারভেজ রনির বাবা, মাসহ আত্মীয়-স্বজনকে বলা হলে তারা উদ্ধার করে দেবে মর্মে আশ্বাস দেয়। কিন্তু তারা সময়ক্ষেপণ করতে থাকায় মোবাইলে থানার ওসিকে জানানো হয়। কিন্তু ওসি তাদের মেয়েকে উদ্ধারে গড়িমসি করে। পরে পরিবার থেকে গোদাগাড়ী সার্কেল এএসপিকে অবগত করা হলে তার নির্দেশে তদন্ত শুরু হয়।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, এঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারের সূত্র ধরে ভিকটিমকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু করা হয়েছে।

এস/আই