সিল্কসিটিনিউজ ডেস্ক :
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দিয়েছে বিএনপি। মঙ্গলবার মন্ত্রীপরিষদ সচিবালয়ে ৫ জনের নামের তালিকা পৌঁছে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার।
নাম জমা দিতে এই দুইনেতা নয়াপল্টন থেকে মঙ্গলবার ১১টা ৫৫ মিনিটে সচিবালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। এর আগে সকাল সাড়ে নটার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার ১১টায় সচিবালয়ে নাম জমা দেবে বিএনপির প্রতিনিধি দল। যদিও প্রায় ঘন্টাখানেক দেরি করেই রওয়ানা হয়েছে বিএনপির প্রতিনিধি দল।
এদিকে মঙ্গলবার সকালেই হঠাৎ করেই সাড়ে দশটার দিকে নয়া পল্টনের কার্যালয়ে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসেই তিনি ঘরোয়াভাবে কথা বলেন রুহুল কবার রিজভী ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তারের সঙ্গে।

সূত্র : বাংলাট্রিবিউন










