সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

রাণীনগরে টমটমের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে টমটমের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটো টমটমের ধাক্কায় স্কুল ছাত্রী সাথে রানী (৯) নিহত হয়েছেন। বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কাশিমপুর সানাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাথী রানী উপজেলার কাশিমপুর ঋষিপাড়া গ্রামের বলরাম চন্দ্রের মেয়ে। সে কুজাইল ইন্টারন্যাশলান নিডস স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী।

নিহতের পরিবার সূত্র জানায়, সাথী রাণী লেখাপড়ার জন্য বুধবার সকালে স্কুলে যান। স্কুল শেষে কুজাইল থেকে টমটম যোগে বাড়ি ফেরার পথে কাশিমপুর সানাপাড়া মোড়ে বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে গাড়ি থেকে নামেন। এ সময় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারি চালিত অটো টমটম সাথীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা সাথীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ।

এএইচ/এস