সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজনীতি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:  নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া পরিপ্রেক্ষিতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার শনিবার গভীর রাতে রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্র জানিয়েছে, নতুন নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষ হয় সেজন্য বিএনপি সম্ভব্য সবরকম সহায়তা করতে প্রস্তুত রয়েছে। যদিও গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপি সন্তুষ্ট নয়, তবুও দলটি এখনও মনে করছে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব।

রোববারের স্থায়ী কমিটির বৈঠকে সার্চ কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ এবং নির্বাচন কমিশনার হিসেবে বিএনপি কোনো নাম প্রস্তাব করবে কি না, করলেও দলটির তালিকায় কারা থাকবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রে জানা গেছে।

শনিবার সার্চ কমিটির প্রথম সভার পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, যে ৩১টি দল সংলাপে অংশ নিয়েছে, তাদের ৩১ জানুয়ারি বেলা ১১টার মধ্যে পাঁচটি করে নাম প্রস্তাব করতে বলা হয়েছে।

এ ছাড়া নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নেওয়ার জন্য আগামী সোমবার বিকাল ৪টা সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসবেন সার্চ কমিটির সদস্যরা।

 

 

 

সূত্র: রাইজিংবিডি