সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

নাটোরে হত্যা মামলার আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক৬ মার্চ ২০২২১ মিনিট পড়া
নাটোরে হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-৫-এর একটি অভিযানে একজন হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৫ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে নাটোর জেলার নলডাঙ্গা থানার মহিষডাঙ্গা পিয়াদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি নওগাঁ জেলার আত্রাই থানার জয়সাড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত লুৎফর শাহের ছোট ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে ছোট ধলু (২৫)। রবিবার (০৬ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারিবারিক জমিজমাকে কেন্দ্র করে গত ০৩ মার্চ মো. সবুর আলী শাহকে হত্যা করে পালিয়ে যায় ধুলু। এ ঘটনায় নওগাঁ জেলার আত্রাই থানায় মামলা করেন বাদী। এই ঘটনার ৪৮ (আট চল্লিশ) ঘন্টার মধ্যে নাটোর জেলার নলডাঙ্গা থানার মহিষডাঙ্গা পিয়াদাপাড়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

জি/আর