সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রাজশাহী মহানগরীতে গ্রেফতার ৪০, মাদকদ্রব্য উদ্ধার

নিউজ ডেস্ক১ মার্চ ২০২২১ মিনিট পড়া
রাজশাহী মহানগরীতে গ্রেফতার ৪০, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘন্টায় (২৮ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০১ মার্চ) দুপুুরের দিকে রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা থেকে ০৫ জন, রাজপাড়া থানা থেকে ০৯ জন, চন্দ্রিমা থানা থেকে ০২ জন, মতিহার থানা থেকে ০৬ জন, কাটাখালী থানা থেকে ০৩ জন, বেলপুকুর থানা থেকে ০১ জন, শাহমখদুম থানা থেকে ০২ জন, পবা থানা থেকে ০১ জন, কাশিয়াডাঙ্গা থানা থেকে ০৪ জন, দামকুড়া থানা থেকে ০৩ জন ও ডিবি পুলিশ ০৪ জনকে আটক করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকদের মধ্যে ২৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০২ জনকে আটক করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৯৪ গ্রাম হেরোইন, ১২০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

জি/আর