নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে (১২) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার একদিন পর সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই সাথে ভিকটিম ও তার বাবা-মাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলায় নুরুল্যাবাদ ইউপি’র নুরুল্যাবাদ এলাকায়।

স্থানীয়রা জানান, গত শনিবার রাতে ভিকটিমকে পাশের ঘরে রেখে তার বাবা-মা অন্য ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একই এলাকার দুই সন্তানের জনক বখাটে ব্যক্তি শিশুটির বাবা-মার ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। পরে ওই অভিযুক্ত ব্যক্তি ভিকটিমের ঘরের ছিটকানি বাইরে থেকে খুলে ভেতরে প্রবেশ করেন। পরে একটি ওড়না দিয়ে শিশুটির হাত মুখ বেঁধে ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।
প্রতিবেশি এক নারী জানান, ভিকটিমের পরিবারটি চরম দরিদ্র ও অসহায়। তাদের নিজস্ব কোনো জমিজমা নেই। এ কারণে রাস্তার ধারের খাস জমিতে দুইটি ঘর নির্মাণ করে একাকীভাবে বসবাস করে আসছেন। তাদের আশপাশে আর কোনো পরিবার বসবাস করেন না। এ সুযোগ কাজে লাগিয়ে শিশুটিকে ধর্ষণ করে বখাটে
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। শিশুটিকে হেফাজতে নেয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ( ওসি-সি’তে) পাঠানো হবে।
জি/আর









