সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মতামত

উত্তর প্রদেশের ভোট এবং সাম্প্রদায়িক বিপদ

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২২৬ মিনিট পড়া
উত্তর প্রদেশের ভোট এবং সাম্প্রদায়িক বিপদ

স্কুলে মুসলিম ছাত্রী হিজাব পরে যাবে কী যাবে না সেই বিষয়ে কর্ণাটক হাইকোর্টের নির্দেশ নিয়ে গোটা ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম মহিলাদের প্রতিবাদসভা, মিছিল শুরু হয়ে গেছে। আবার হিন্দুত্ববাদীরা এই রায় নিয়ে তুলকালাম শুরু করেছে। বিশেষ করে উত্তর প্রদেশের ভোটের রাজনীতিতে হঠাৎ হিজাব পরিধান একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

কর্ণাটকে হাইকোর্ট জানিয়েছেন, স্কুলের ইউনিফর্ম পরতে ছাত্র-ছাত্রীরা বাধ্য।

আর সেখানে কোনোভাবে ধর্মীয় পরিচয় তুলে ধরা চলবে না। এটা একটা অন্তর্বর্তীকালীন আদেশ। হাইকোর্ট জানিয়েছেন যে রিলিজিয়াস আইডেনটিটির সঙ্গে কোনোভাবেই ছাত্র-ছাত্রীদের পোশাকের সম্পর্ক থাকা উচিত নয়। এই রায়ের বিরুদ্ধে মুসলিম নারীরাও সরব। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে এক পিটিশনার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন যে এভাবে ক্লাসরুমে হিজাব নিষিদ্ধ করা চলবে না। এই অন্তর্বর্তীকালীন আদেশে সুপ্রিম কোর্ট একটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সুপ্রিম কোর্ট গত ১১ ফেব্রুয়ারি শুক্রবার জানান যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পিটিশন গ্রহণ করা হচ্ছে না। কারণ এই হিজাব বিতর্কটা জাতীয় স্তরে বা এমন লার্জার লেভেলে নিয়ে যাওয়া উচিত নয়, যেখানে সেটা সাম্প্রদায়িকতার প্রচার হয়ে যায় বা সাম্প্রদায়িকতার একটা অস্ত্র হয়ে দাঁড়ায়। সোজা কথায় সুপ্রিম কোর্টের নির্দেশ যা-ই হোক না কেন, এই পিটিশন যদি গ্রহণ করা হতো এবং শুনানি হতো, তাহলে সমস্যা আরো বেড়ে যেত।

হিজাব বিতর্কটা কিন্তু শুধু মুসলিমদের বিতর্ক নয়। সংখ্যালঘু শিখরা পাগড়ি পরে স্কুলে-কলেজ সর্বত্রই যান। এখন পাঞ্জাবে ভোট চলছে। যে বিজেপি হিজাব নিয়ে এত সরব তারা কি এই ভোটের সময় পাঞ্জাবি শিখদের কাছে গিয়ে পাগড়ি খুলে স্কুলে যেতে বলার মতো হিম্মত দেখাতে পারবে? সেটা যদি না পারে, তাহলে শুধু মুসলিম বিরোধিতা করে হিন্দুত্ববাদী ভোটকে সুসংহত করার এই প্রাচীনতম রাজনৈতিক রণকৌশল কেন? সুপ্রিম কোর্ট সেটা বাড়তে দিতে সাহায্য করলেন না। ভোটের ফল কী হবে সেটা ভিন্ন প্রশ্ন। বড় প্রশ্ন হলো, ভারতের মতো এত বড় একটা দেশে হিন্দুত্ববাদী রাজনীতির জন্য মুসলিম বিরোধিতার জায়গায় নিয়ে যাওয়া সেটা কিন্তু ক্রমেই বাড়ছে। এই ক্রমবর্ধমান সাম্প্রদায়িকতার রাজনৈতিক মেরুকরণ কখনো কাঙ্ক্ষিত নয়।

এটা ইতিহাসের একটা পরিহাস যে হিন্দুত্ব শব্দটা প্রথম উচ্চারণ করেছিলেন একজন বঙ্গসন্তান। তিনি ছিলেন একজন বাঙালি পণ্ডিত, চন্দ্রনাথ বসু। ১৮৪৪ থেকে ১৯১০ সময় পর্যন্ত তিনি ছিলেন। ১৮৯২ সালে তিনি ‘হিন্দুত্ব বা হিন্দুর প্রকৃত ইতিহাস’ নামে একটা প্রবন্ধ লেখেন (যরহফঁঃাধ ড়ৎ ঃযব ধঁঃযবহঃরপ যরংঃড়ৎু ড়ভ ঐরহফঁং)। সেই তথ্যটা নিয়ে বি ডি সাভারকার ‘হিন্দু মহাসভা’ গঠন করেন। আর এই হিন্দুত্ব শব্দটা যেটা যরহফঁহবংং বুঝিয়ে ছিল কিন্তু সেটা একটা জাতীয় পরিচিতি বা ন্যাশনাল আইডেনটিটি হিসেবে ঘোষণা করেন। সেটা কিন্তু শুধু হিন্দু ধর্মের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা রাজনৈতিক মতবাদ হিসেবে গড়ে ওঠে।

নরেন্দ্র মোদি ২০১৪ সালে ক্ষমতায় আসার পর হিন্দুত্বের রাজনৈতিক দর্শনকে আরো এগিয়ে নিয়ে গেলেন। রাম লক্ষ্মণ রথযাত্রার মধ্য দিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের যে দাবি বিশ্ব হিন্দু পরিষদ তুলেছিল সেটা লালকৃষ্ণ আদভানি তাঁর রাজনৈতিক কর্মসূচিতে গ্রহণ করেন। আজ এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মুসলমান ভোট বিজেপি পায় না। হিন্দু ভোট আরো উগ্র হিন্দুত্বে চলে গেছে। বাজপেয়ি আদভানিরা হিন্দুত্ব করেছেন; কিন্তু মুসলমানদের প্রার্থী করতেন। অমিত শাহ কিন্তু গত নির্বাচনে উত্তর প্রদেশে একজন মুসলমানকেও প্রার্থী করেননি। সিকান্দার বক্সের মতো মুসলিম নেতা জনসংঘে ছিলেন। হিন্দু মানে কিন্তু মুসলিমবিরোধী নয়, এই বার্তা দেওয়ার জন্য শাহনাওয়াজ এবং নাগরী—এই দুজনকে নিয়ে এসেছিলেন আদভানি। একজন শিয়া এবং আরেকজন সুন্নি।

কিন্তু আজ উত্তর প্রদেশ নির্বাচন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে হয় হিন্দু ভোট, না হয় মুসলমান ভোটব্যাংক নিয়ে আলোচনা হচ্ছে। খ্রিস্টব জেফ্রেলোর্ড দেখিয়েছেন, ভারতে ক্রমেই মুসলিমদের একটা মার্জিনালাইজেশন হচ্ছে। ভোটব্যাংকও তৈরি হচ্ছে। আমার তো মনে হয় মুসলিমরা ভোটব্যাংক হিসেবে উত্তর প্রদেশে বা গোটা দেশে যেভাবে ব্যবহৃত হয় সেভাবে কিন্তু মুসলিমদের উন্নয়ন হয়নি। তার প্রমাণ হলো সোচ্চার কমিটির রিপোর্ট। সংঘ পরিবার থেকে বলা হয় যে মুসলমানদের জনসংখ্যা ক্রমেই বাড়ছে। সাবেক নির্বাচন কমিশনার এস ওয়াই কোরেশি ‘দি পপুলেশন মিথ’ নামের গবেষণামূলক গ্রন্থে দেখিয়েছেন, আসলে মুসলমানদের সংখ্যা কমতে শুরু করেছে।

ভারতে হিন্দু এবং মুসলমান ঐক্য প্রয়োজন। হিন্দুদের সন্ত্রাস নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ক্যারাভান পত্রিকায় ‘আদিত্যনাথ রেন অব টেরোর’ শািরোনামের প্রচ্ছদ নিবন্ধে তাঁকে বলা হয়েছে ‘প্রিস্ট অব ভায়োলেন্স’। এই প্রচারটাও বিজেপির বিপক্ষে যাচ্ছে। বিজেপি শুধু হিন্দুর দল, এই শিরোপায় পরিচিত হলে, সামগ্রিক মুসলিম সমাজকে পরিত্যাগ করলে সাম্প্রদায়িকতার বিপদ ভারতকে অস্থির করে দিতে পারে।

এটা একটা আশার কথা যে উত্তর প্রদেশের নির্বাচনে যতটা জাতপাতের সমস্যা দেখা দিলেও ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ভোট বিজেপিও পেতে চাইছে। সেখানে কিন্তু অখিলেশ যাদব মুসলমানের সঙ্গে ওবিসি ভোট পেতে চাইছেন। অনেক ছোট ছোট দল তৈরি হয়েছে, তাদের মধ্যে মারামারি হচ্ছে। কিন্তু এখনো যে রকম গত নির্বাচনের মতো পশ্চিম উত্তর প্রদেশ কৃষক সেই আন্দোলনে জাঠ আর মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়নি।

ভোটের ফল কী হবে সেটা এখনো বলা যায় না। উত্তর প্রদেশে গত নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল। এবার বিজেপির পক্ষে অতটা ভালো ফল করাটা যে সম্ভব নয় সেটা সবাই বলছে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতেছিল। যেখানে ৪০৩টি আসনের মধ্যে ৩১২টি আসন বিজেপি দখল করেছিল। মুলায়ম সিং যাদব এবং অখিলেশের সমাজবাদী পার্টি ৪৭টি আসন পেয়েছিল। কংগ্রেস তাদের শরিক হয়ে মাত্র সাতটি পেয়েছিল। বহুজন সমাজবাদী পার্টি সবচেয়ে কম ১৯টি আসন পেয়েছিল। বহুজন সমাজবাদী পার্টির ইতিহাসে এত কম আসন তারা কখনো পায়নি। সুতরাং এবারেও ৩১২টি আসন ধরে রাখা এতটা সোজা কাজ নয়। সেই রকম সাম্প্রদায়িক উত্তেজনাও এবারে নেই।

উত্তর প্রদেশ এ জন্য গুরুত্বপূর্ণ যে এটা কংগ্রেসের ঘাঁটি ছিল। ১৯৪৭ সালের পর ১৪ জন প্রধানমন্ত্রীর মধ্যে ৯ জন প্রধানমন্ত্রী উত্তর প্রদেশ দিয়েছে। শুধু গান্ধী পরিবার নয়, বিশ্বনাথ প্রতাপ সিং, লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে চন্দ্রশেখর পর্যন্ত উত্তর প্রদেশ থেকে এসেছিলেন। অটল বিহারি বাজপেয়িও লখনউ থেকে জিততেন। উত্তর প্রদেশের এই প্রাসঙ্গিকতা ও গুরুত্ব ভারতীয় রাজনীতিতে আজও আছে। একসময় ছিল কংগ্রেস সিস্টেম। এখন হয়েছে বিজেপি সিস্টেম। বিজেপিরও হৃদয়পুর হচ্ছে উত্তর প্রদেশ। এই উত্তর প্রদেশের জাতপাতের রাজনীতি এবং ধর্মের রাজনীতি প্রবল হয়ে উঠলে বিজেপির আসন কমবে। আর বিজেপি হিন্দুত্ববাদী হওয়াটা যদি শেষ মুহূর্তে বড় হয়ে ওঠে আর সেই মেরুকরণের রাজনীতি হয়, তাহলে সেটা হবে বিজেপির জন্য দুঃখের বিষয়। কিন্তু উন্নয়ন উত্তর প্রদেশে নতুন বিমানবন্দর তৈরি করা, এক্সপ্রেস হাইওয়ে তৈরি করা, চাকরির ব্যবস্থা করা—সেসব নিয়ে কিন্তু ভোটের রাজনীতিতে কারো কোনো শব্দ নেই। এটাই ভারতের নাগরিকদের বড় দুর্ভাগ্য।

 

সূত্রঃ কালের কণ্ঠ