লাইফ স্টাইল

অবিবাহিত কর্কটের বিয়ে হবে, সিংহের শত্রুরা ক্ষতি করবে

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৪ ও ৯। শুভ বার রবি ও মঙ্গল। শুভ রত্ন গার্নেট ও রক্তপ্রবাল।

 

প্রকৃতিগতভাবে আপনি উচ্চাভিলাষী ও আত্মবিশ্বাসী। উদ্যম, শক্তি ও সাহস থাকায় অন্যদের ওপরে উঠতে না পারা পর্যন্ত আপনি স্বস্তি পান না। আপনি অনেক সংঘাতের সম্মুখীন হবেন। পারিপার্শ্বিকতার প্রভাবে জীবনে আপনার অনেক উত্থান-পতন ঘটতে পারে। শত্রুতা ও দুর্ঘটনা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সময় মোটামুটি অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো সৎ মানুষের পরামর্শে উপকৃত হতে পারেন।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। আজ আপনার নামে কোনো বদনাম রটতে পারে। সংযম বজায় রাখার চেষ্টা করুন।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের মন জুগিয়ে চলার চেষ্টা করুন।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় আগ্রহবোধ করবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে। মনের ভাব স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন। বিনোদনমূলক কাজে অংশ নিতে পারেন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

গৃহে আত্মীয়সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পাবেন। আজ কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। হাতছাড়া হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি না দিলেই ভালো করবেন। গৃহে অতিথিসমাগম হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করুন। ভদ্র ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হবে। মন ভালো থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শরীর ভালো যাবে না। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।

 

মীন রাশি (১২ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বড় ভাইবোনদের সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

সূত্র: এনটিভি