সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

নওগাঁয় ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
নওগাঁয় ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের নিচে চাপা পড়ে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার বান্নীতলা বাজার এলাকায় বালু পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্যের নাম আরমান খান নাদিম (৪০)। তিনি উপজেলার খট্টেশ্বর খানপাড়া গ্রামের আরিফুজ্জামান খানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে বান্নীতলা বাজার এলাকায় বালু পয়েন্টে থেকে ট্রাক চলাচলের জন্য উপযোগী রাস্তা তৈরি করে নিয়েছিলেন আরমান খান নাদিম। এসময় একটি ট্রাক্টর পিছন দিকে যাওয়ার পথে নাদিম ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জি/আর