সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

শিবগঞ্জে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বাষির্কীর র‌্যালী ও আলোচনা সভা

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০২১১ মিনিট পড়া
শিবগঞ্জে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বাষির্কীর র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

দেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৮তম বর্ষ পূতি ও ৬৯ তম বছরের পদার্পণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে কেক কাটা ও আলোচনা সভায় মিলিত হয়।

দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী।

দৈনিক মানব জমিনের প্রতিনিধি মোহা. ইমরান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ আলী দৈনিক ইত্তেফাক পত্রিকার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আতিকুল ইসলাম আজম, নাচোল উপজেলা প্রতিনিধি হাসানুজ্জামান ডালিমসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।