সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

১১ বছরের বালিকাকে ধর্ষণ করল সাত কিশোর

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
১১ বছরের বালিকাকে ধর্ষণ করল সাত কিশোর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাত কিশোরের লালসার শিকার হল ১১ বছরের এক বালিকা। অভিযোগ ওই বালিকাকে একধিকবার গণধর্ষণ করে অভিযুক্তেরা। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি হিল জেলার মাওটেন গ্রামে। অভিযুক্ত ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তেরা অই বালিকাকে মোট দু’বার গণধর্ষণ করে। গত বছর ডিসেম্বর মাসে গ্রামের এক ধান ক্ষেতের মধ্যে ধর্ষণ করে ওই সাত কিশোর। এরপর চলতি মাসের ১৩ তারিখে বালিকার বাড়িতেই বলপূর্বক গণধর্ষণ করে অভিযুক্তেরা। স্থানীয় এসপি জানিয়েছেন যে অভিযুক্ত সাত জনের মধ্যে ছয় জনকে গ্রেফতার জরা হয়েছে।
ধৃত সকলের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। ধর্ষিত বালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জুভেইনাল হোমে পাঠান হয়েছে।

 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুসারে, ২০১৬ সালে সারা দেশে নাবালক আইনের আওতায় ১০১টি মামলা রুজু হয়েছে। যার মধ্যে শুধুমাত্র মেঘালয় রাজ্যেই ২২ ধর্ষণের মামলা রয়েছে।

কলকাতা 24