সব খবর

পেয়ারার কিছু উপকারিতা

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পেয়ারার কিছু উপকারিতা তুলে ধরা হলোঃ

 

✬ পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ পাওয়া যায়৷ ১০০ গ্রাম পেয়ারায় ২০০ মি.গ্রাম ভিটামিট ‘সি’ থাকে, যা কমলার তুলনায় পাঁচগুণ বেশি৷ এই ফলে লৌহ উপাদানও পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান।
✬ পুষ্টিমানের বিবেচনায় কমলার মান যেখানে ১৮৬ পয়েন্ট সেক্ষেত্রে পেয়ারার পুষ্টি মূল্যমান ৪২১ পয়েন্ট।
✬ পেয়ারাতে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট ও পলিফেনল আছে যা ক্যান্সার প্রতিরোধক।


✬ পেয়ারায় আছে ভিটামিট ‘এ’ ও ভিটামিন ‘বি’ কমপ্লেক্স৷


✬ আছে যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন৷


✬ সেই সঙ্গে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ক্যারোটিনয়েডস, ফোলেট, পটাসিয়াম, আঁশ, ফলিক এসিড ও নিকোট্রিন এসিড প্রভৃতিতে সমৃদ্ধ৷


✬ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত রাখতে পেয়ার বেশ কাজ দেয়৷


✬ রক্তসঞ্চালন ভাল রাখে ফলে হার্টের রোগীরা পেয়ারা খেতে পারেন৷


✬ নিয়মিত পেয়ার খেলে কোলেস্টোরেলও নিয়ন্ত্রণে থাকে৷


✬ অ্যাজমা, স্কার্ভি, ওবিসিটি ইত্যাদি অসুখের ক্ষেত্রেও পেয়ারা বেশি উপকারী৷


✬ ডায়বেটিস, ক্যান্সার, প্রস্টেট ক্যান্সারের মতো রোগ প্রতিরোধেও সাহায্য করে পেয়ারা৷


✬ কমপ্লেক্স কার্বহাইড্রেট ও ফাইবার সমৃদ্ধ পেয়ারা রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে৷


✬ পেয়ারা পাতার জুস গ্যাস্ট্রাইটিসের সমস্যায় উপকারী৷ কারণ পেয়ারার পাতায় রয়েছে শক্তিশালী এন্টিএক্সিডেন্ট৷


✬ পেয়ারার বীজে ওমেগা-৩ ও ওমেগা-৬ পলিআন-সেচুরেটেড ফ্যাটি এসিড ও আঁশ বিদ্যমান।


✬ পেয়ারা পাতার রস ক্যান্সার প্রতিরোধী এবং সংক্রমণ, প্রদাহ, ব্যথা জ্বর, বহুমূত্র, আমাশয় প্রভৃতি রোগে ব্যবহৃত হয়ে থাকে।


✬ পেয়ারা ওজন কমাতে সাহায্য করে এবং এর জুস সর্দি কাশি উপশম করে৷


✬ আয়রণ ও ফাইবার সমৃদ্ধ পেয়ারা কনস্টিপেশান সারানোর জন্য উপকারী৷


✬ বয়সের সঙ্গে জড়িত নানা রোগ যেমন অ্যালজাইমার, ছানি, রিউমেটেড, আথ্রাইটিস প্রতিরোধে পেয়ারা সাহায্য করে৷

সূত্র: অনলাইন