সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

সাংবাদিকদের ওপর হামলায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২১২ মিনিট পড়া
সাংবাদিকদের ওপর হামলায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মূলধারার সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৪ জনের নামে মামলা করা হয়েছে। রোবাবর (৩১ অক্টোবর) রাতে রাজশাহী সাংবাদি ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় মারপিট, চুরি, ছিনতাই ও ভাংচুরের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ফারুক আহম্মেদ (৪৫), রেজাউল করিম (৩২) ও লিয়াকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই মালার অন্য পলাতক আসামিরা হলেন- দড়িখড়বোনা এলাকার রাজন (৩৮), মোহনপুর বিদিরপুরের মাজহারুল ইসলাম চপল (৩৫), কাজলা ধরমপুরের আফসারের ছেলে আল-আমিন হােসেন (২৮), মতিহার থানার অক্ট্রয় মােড়ের শাহীনুর রহমান সােনা (৩৬), চারখুটার মোড় এলাকার আবু কাউসার মাখন (৪০), কুমারপাড়ার শামসুল ইসলাম (৩৫), সুমন হােসেন (৩৪), মোন্নাফের মোড়ের সুভাষ (২৫), উপশহরের হারুনুর রশিদ (২৪), টিকাপাড়ার সাগর নােমানী (৩৮), উপজেলা মোহনপুরের শাহীন সাগর (২৮)। এছাড়াও অজ্ঞাতনামা আরাে ১৮/২০ জনকে আসামি করা হয়।

জানা গেছে- মামলার আসামিরা কথিত সাংবাদিক পরিচয়ে রাজশাহী দাঁপিয়ে বেড়ালেও এদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে মাদক, ডিজিটাল অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, মারপিট, জমি দখল, নারী ক্যালেঙ্কারীসহ বিভিন্ন ধরনের মামলা। এদের কারও বিরুদ্ধ ৫-৭ টি করেও মামলা রয়েছে। জানা গেছে- মামলার আসামিরা কথিত সাংবাদিক পরিচয়ে রাজশাহী দাঁপিয়ে বেড়ালেও এদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে মাদক, ডিজিটাল অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, মারপিট, জমি দখল, নারী ক্যালেঙ্কারীসহ বিভিন্ন ধরনের মামলা। এদের কারও বিরুদ্ধ ৫-৭ টি করেও মামলা রয়েছে।