সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও রবি। আপনার শুভ সংখ্যা ১ ও ৮। শুভ বার শনি ও রবি। শুভ রত্ন নীলা ও রুবি।

প্রকৃতিগতভাবে আপনি ব্যক্তি স্বাতন্ত্র্যবোধপ্রবণ। আপনি সৃজনশীল, স্বাধীনচেতা। ধ্যান-ধারণায় আছে মৌলিকত্ব। নতুনত্বের ছোঁয়া দিতে চান সব কিছুতে। আপনি সিরিয়াস। সব জিনিসের গভীরে প্রবেশ করতে চান। সকল দায়িত্ব পুরোপুরি সম্পাদন করতে চান। অন্যের চিন্তা দ্বারা সহজে প্রভাবিত হন না। সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে কাজ করুন। জীবনে অনেক বাধা এলেও ধৈর্য ও অধ্যবসায় আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটবে আপনার জীবনে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। কোনোভাবেই সীমা লঙ্ঘন করার চেষ্টা করা ঠিক হবে না। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সাফল্য পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রতিবেশীদের সহযোগিতা পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। হাতছাড়া হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। পোশাক নির্বাচনে বিশেষ কোনো রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় সুফল পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। অসুখ-অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বড় ভাইবোনদের সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সিনিয়রদের সহযোগিতায় উপকৃত হতে পারেন। সামাজিক অবস্থান ভালো থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি ( ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। আপনজনরা কেউ শত্রুতা করতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
সূত্র: এনটিভি









