সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ডে ফেদেরার

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ডে ফেদেরার

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার। সরাসরি সেটে জিতলেও র‌্যাংকিংয়ের ১৮১ নম্বরের মার্কিন তরুণ নোয়াহ রুবিনের বিপক্ষে ঘাম ঝরাতে হয়েছে।

 

মেলবোর্ন পার্কে প্রথম সেটেই দু’জনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। ৭-৫ গেমের জয়ে লিড নেন সুইস কিংবদন্তি। দ্বিতীয় সেটটি অনায়াসেই ৬-৩ গেমে পার করেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

 

তৃতীয় সেটের লড়াই ছিল শ্বাসরুদ্ধকর। যা টাইব্রেকারে গিয়ে নিষ্পত্তি হয়। ৭-৬ (৭-৩) গেমের ফলাফলে কোর্ট ছাড়েন ৩৫ বছর বয়সী ফেদেরার। এর আগে অস্ট্রিয়ান জার্গেন মেলজারের বিপক্ষে চার সেটে প্রথম রাউন্ডের বাধা পার করেছিলেন দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা এ টেনিস আইকন।

 

চতুর্থ রাউন্ড নির্ধারণীতে ফেদেরারের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র তারকা টমাস বার্ডিচ। যিনি রুবিনের স্বদেশী রায়ান হ্যারিসনকে ৬-৩, ৭-৬ (৮-৬), ৬-২ গেমে হারিয়েছেন।

সূত্র: বাংলা নিউজ