বিনোদন

মাহফুজের ‘ভালোবাসার প্রহর’

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

বিজ্ঞাপন বিরতির কারণে দর্শকরা এখানকার নাটক দেখার আগ্রহ হারিয়ে ফেলেন। এ বিষয়টি দীর্ঘদিন ধরে ভাবিয়েছে অভিনেতা-নির্মাতা মাহফুজ আহমেদকে। তাই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান বাণীচিত্র থেকে বিরতিহীন নাটক প্রচারের উদ্যোগ নিয়েছেন তিনি।

 

এ আয়োজনের শিরোনাম ‘ভালোবাসার প্রহর’। প্রতি শুক্রবার রাত ১১টায় আরটিভির পর্দায় মাহফুজের প্রযোজনায় নির্মিত নাটক প্রচার হবে কোনো বিজ্ঞাপন বিরতি ছাড়াই।

 

‘ভালোবাসার প্রহর’-এর বিস্তারিত জানাতে ঢাকার গুলশান ক্লাবে বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছেন মাহফুজ।

 

অভিনয় ও পরিচালনার চেয়ে এখন প্রযোজনায় মনোযোগী মাহফুজ। আশা করা হচ্ছে, তার তত্ত্বাবধানে বাণীচিত্রর নতুন উদ্যোগটি দর্শককে নাটকের প্রতি আগ্রহী করে তুলতে ভূমিকা রাখবে।

সূত্র: বাংলা নিউজ