সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

যুবদলের নতুন সভাপতি নীরব, সম্পাদক টুকু

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
যুবদলের নতুন সভাপতি নীরব, সম্পাদক টুকু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আংশিকভাবে ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে সাইফুল ইসলাম নীরব ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টা ২০মিনিটে বিএনপির গুলশান কার্যালয়ের মেইল থেকে আসা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

কমিটির বাকি সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোর্ত্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।

 

প্রসঙ্গত, নতুন সভাপতি সাইফুল ইসলাম নীরব বিগত কমিটির সেক্রেটারি ছিলেন। সেক্রেটারি সুলতান সালাহউদ্দিন টুকু ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ছাত্র বিষয়কসহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত ডিসেম্বরে যুবদলের আহ্বায়ক করা হয় সহ-সভাপতি অ্যালবার্ট ডি কস্টাকে। আগের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির যুগ্ম মহাসচিব মনোনিত হওয়ায় পদটি শূন্য ছিল।

এদিকে যুবদল ঢাকা মহানগর উত্তর-এর ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন করেছেন খালেদা জিয়া। সভাপতি হিসেবে এসএম জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিরউদ্দিন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল মনোনিত হয়েছেন। সবগুলো কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মনোনিত হয়েছেন রফিকুল ইসলাম মজনু। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে শরিফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোওলা শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাইদ হাসান মিন্টু, আর.টি. মামুন ও আনন্দ শাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জামাল উদ্দিন খান শাহীন মনোনিত হয়েছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন