লাইফ স্টাইল

কিছু অভ্যাসের কারণেই আপনি বিষণ্ণ হচ্ছেন

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শুধু যে ব্যর্থতা আর না পাওয়ার কারণেই মানুষ বিষণ্ণ হয়, তা কিন্তু নয়। দৈনন্দিন জীবনযাপনের কিছু ভুলের কারণেও আপনি বিষণ্ণ বোধ করতে পারেন। তাই বিষণ্ণতা কাটিয়ে উঠতে কিছু অভ্যাস এড়িয়ে চলুন। অভ্যাসগুলোর তালিকা দিয়েছে রিডার্স ডাইজেস্ট।

 

১. দিনের বেশিরভাগ সময় একা থাকার কারণে মানুষ বিষণ্ণ অনুভব করে। তাই সবার সঙ্গে মেশার চেষ্টা করুন। এতে আপনার হতাশা কেটে যাবে এবং আপনার মেজাজ সারাক্ষণ ফুরফুরে থাকবে।

 

২. সামাজিক মাধ্যমে অনেকটা সময় নষ্ট করা। অন্যের ছবি, পোস্ট এগুলো দেখে আপনার মধ্যে হতাশা কাজ করে। এই হতাশা আপনাকে বিষণ্ণতায় ভোগায়।

 

৩. নেতিবাচক মানুষের সঙ্গে সময় কাটনো। এদের নেতিবাচক কথা আপনার সব ধরনের ইচ্ছাকে নষ্ট করে দেবে। তাই বিষণ্ণ হতে না চাইলে এ ধরনের মানুষ থেকে দূরে থাকুন।

 

৪. ধূমপান শুধু স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, এটি আপনার বিষণ্ণতারও কারণ। যে যত বেশি ধূমপান করে, সে তত বেশি বিষণ্ণ থাকে। তাই বিষণ্ণতা থেকে মুক্তি চাইলে ধূমপান ত্যাগ করুন।

 

৫. শহরে বেশি সময় ধরে থাকা। কাজের প্রয়োজনে আমাদের শহরে থাকতেই হয়। তবে একটানা শহরে বেশিদিন থাকলে মন বিষণ্ণ হয়ে ওঠে। তাই মাঝেমধ্যে গ্রাম থেকে ঘুরে আসুন। দেখবেন, সব ধরনের হতাশা কেটে যাবে। ফিরে এসে আপনি আবার কাজে মন দিতে পারবেন।

 

৬. রাতে দেরি করে ঘুমানো। এটাও বিষণ্ণতার কারণ। দেরি করে ঘুমালে সকালে উঠতে কষ্ট হয়। ঘুম কম হয়। সারা দিন শরীরে আলসেমি কাজ করে। এর ফলে কোনো কিছুতে আগ্রহ থাকে না।

 

৭. অনেকক্ষণ টিভি দেখার কারণেও আপনি বিষণ্ণ হতে পারেন। তাই অযথা টিভি দেখে সময় নষ্ট না করে সৃজনশীল কোনো কাজ করার চেষ্টা করুন, যা আপনার মনকে সতেজ ও প্রফুল্ল রাখতে সাহায্য করবে।

সূত্র: এনটিভি