সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
রাজনীতি

তৃণমূল বিএনপির মহাসচিব হলেন আহমেদ শরীফ

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
তৃণমূল বিএনপির মহাসচিব হলেন আহমেদ শরীফ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপির মহাসচিব হিসেবে খল অভিনেতা খ্যাত আহমেদ শরীফের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দলটির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় নাজমুল হুদা নিজেই এই নাম ঘোষণা করেন।

মহাসচিব হিসেবে নাম ঘোষণার পর অভিনেতা আহমেদ শরীফ সবাইকে শুভেচ্ছা জানান।

নাজমুল হুদা বলেন, এর আগে দলটির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা আবেদ আলী। তবে তার বাড়ি চট্টগ্রাম হওয়ায় সাংগঠনিক কাজের সুবিধার্থে এই পরিবর্তন আনা হয়েছে। তবে আবেদ আলীকে দলটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানে তৃণমূল বিএনপির ঢাকা মহানগরের তিন শীর্ষ নেতার নামও ঘোষণা করেন নাজমুল হুদা। মো. শাহজাহান সাজুকে সভাপতি, নিয়ামুল বাশাকে সাধারণ সম্পাদক ও লায়ন খালেদ আক্তারকে ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।

অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান প্রমুখ ছিলেন।

সূত্র: রাইজিংবিডি