সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

লিটন হত্যা : প্রধান সন্দেহভাজন দুইজনের রিমান্ড আবেদন

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
লিটন হত্যা : প্রধান সন্দেহভাজন দুইজনের রিমান্ড আবেদন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার আশরাফুল ইসলাম (২৭) ও তার সহযোগী জহিরুল ইসলামকে (২৯) আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।

শনিবার বিকেলে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সুন্দরগঞ্জ)  তাদের হাজির করে পুলিশ।

আদালতের বিচারক সঞ্চিতা বিশ্বাস আগামীকাল রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

এরা হলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাজি ইউনুস আলীর ছেলে আশরাফুল ইসলাম এবং সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের অর্থ যোগানকারী হাজি ফরিদের ছেলে জহিরুল ইসলাম।

 
আশরাফুলের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রামে এবং জহিরুলের বাড়ি একই এলাকায়।

এর আগে ১১ জানুয়ারি ঢাকার বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১। এরপর ১৩ জানুয়ারি ভোরে তাদের সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, বুধবার ১১ জানুয়ারি ঢাকায় গ্রেপ্তার প্রধান সন্দেহভাজন দুইজনকে লিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে পাঠানো হয়।

বিচারক রিমান্ড শুনানির দিন রোববার নির্ধারণ করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: রাইজিংবিডি