সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ফটোশুটের সময় মডেলের মুখে কামড় দিল চিতা!

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০২১১ মিনিট পড়া
ফটোশুটের সময় মডেলের মুখে কামড় দিল চিতা!

ফটোশুটের সময় চিতাবাঘের কামড়ে নিজের জীবনটাই খোয়াতে বসেছিলেন এক নারী মডেল। ওই মডেলের মুখ আর মাথায় চিতাবাঘটি কামড় দেয় বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির পশ্চিমাঞ্চলে শোবিজের বিভিন্ন কাজে অংশ নেওয়া প্রাণীদের জন্য স্থাপিত একটি পশু কেন্দ্রে ছবি তোলার সময় জেসিকা লিডলফ (৩৬) নামে ওই মডেলকে ত্রোজা নামে ১৬ বছর বসয়ী এক চিতাবাঘ কামড় দেয়।

চিতাবাঘটি ওই মডেলের মাথা, গাল ও কানে ক্রমাগত কামড়াতে থাকে বলে জানা গেছে।  প্রচুর রক্তপাতে জেসিকা অজ্ঞান হয়ে গেলে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ওই কেন্দ্রে ত্রোজার সঙ্গে একই খাঁচায় থাকে ১৮ বছর বয়সী প্যারিস নামে আরেক চীতাবাঘ। ওই দুই চিতাবাঘকেই প্যানাসনিক কোম্পানির একটি বিজ্ঞাপনে দেখা গেছে।

মডেল জেসিকাও অবশ্য নিজেকে  প্রাণী অধিকার কর্মী হিসেবে পরিচয় দেন। তার নিজের পোষা ঘোড়া, বিড়াল, কবুতর আর টিয়াপাখি আছে বলে জানা গেছে।

তবে কী কারণে চিতাবাঘটি জেসিকার ওপর হামলা চালালো তা স্পষ্ট নয়। সেখানে কিসের ফটোশুট হচ্ছিল তাও জানা যায়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

 

সূত্রঃ যুগান্তর