সদ্য প্রকাশিত
আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
আন্তর্জাতিক

জিম্মি ভিডিও প্রকাশ করে ট্রাম্পের প্রতি বন্দী বিনিময়ের দাবি তালিবানদের

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
জিম্মি ভিডিও প্রকাশ করে ট্রাম্পের প্রতি বন্দী বিনিময়ের দাবি তালিবানদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফগানিস্তানে অপহৃত অস্ট্রেলিয়ার এবং আমেরিকার দুই জিম্মির ভিডিও প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বন্দী বিনিময়ের দাবি জানিয়েছে তালিবানরা।

অপহৃত মার্কিন নাগরিক কেভিন কিং এবং অস্ট্রেলিয়ার টিমোথি উইকস আফগানিস্তানেরে কাবুলে আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন। গতবছর তাদের দুইজনকে অপহরণ করা হয়।

নিরাপত্তা বাহিনীর পোশাক পড়া অস্ত্রধারীদের হাতে বিশ্ববিদ্যালয়ের বাইরে গত অগাস্টে তারা অপহৃত হওয়ার পরপরই মার্কিন বাহিনী তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় বলে পেন্টাগন জানায়।

ওই ভিডিওটি গত পয়লা জানুয়ারি তারিখে ধারণ করা হয় এবং অনলাইনে পোস্ট করা হয়।

তাদেরকে ‘বেশ ভালো অবস্থায় রাখা হয়েছে’ বলে ভিডিওতে জানানো হয়।

কিন্তু তালিবানরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রতি বন্দী বিনিময় প্রস্তাবের দাবি জানিয়েছে।

এ বিষয়ে উদ্যোগ না নিলে তা অপহৃত ব্যক্তিদের হত্যা করা হবে বলেও তারা হুমকি দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর এই ভিডিওর বিষয়ে কিংবা এর বিশ্বাসযোগ্যতার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

আর অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে অপহৃত ব্যক্তির মুক্তির ব্যাপারে তারা অন্যান্য সরকারের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে। বিবিসি বাংলা