সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

৪০ ভাগ নারী পুলিশ যৌন হয়রানির শিকার

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০২১১ মিনিট পড়া
৪০ ভাগ নারী পুলিশ যৌন হয়রানির শিকার

৪০ ভাগ নারী পুলিশ সদস্য পুরুষ সহকর্মীদের যৌন হয়রানির শিকার হোন বলে এক জরিপে দেখা গেছে। এবিষয়ে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারির দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

কর্মক্ষেত্রে নারী পুলিশ সদস্য যৌন হয়রানির শিকার হয় কি না, এ নিয়ে জরিপ চালায় পুলিশ সদর দপ্তর। এতে অংশ নেন ৪৪১ জন পুলিশ সদস্য। এদের মধ্যে ৩৪৬ জন এ প্রশ্নের উত্তর দিয়েছেন। ১৩৮ জন স্বীকার করেছেন, হয়রানির শিকার হন নারী পুলিশেরা। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি পিবিআইয়ের এসপি মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন পুলিশের এক নারী সদস্য। এরকম বেশকিছু অভিযোগ পেয়েছে পুলিশ সদরদপ্তর। পরিস্থিতি বুঝতে চালায় জরিপ। ৪০ শতাংশ সদস্য স্বীকার করেছে, নারী পুলিশ সদস্যদের হয়রানি করেন পুরুষ সহকর্মীরা।-ইন্ডিপেনডেন্ট

অনুসন্ধানে বেরিয়ে আসে, শুধু যৌন হয়রানি নয়, অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে বদলি ও বিভাগীয় মামলার হুমকি, অশ্লীল গালিগালাজ ও পোশাক নিয়েও বাজে মন্তব্য করেন অনেকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে সবার বিচার হবে।

১৯৭৪ সালে প্রথম পুলিশে যোগ দেন ১৩ জন নারী কনস্টেবল ও উপ-পরিদর্শক। এখন এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজারে।