সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

বিশাল দুই বাঘকে ফিডার খাওয়ানোর ভয়ংকর ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০২১১ মিনিট পড়া
বিশাল দুই বাঘকে ফিডার খাওয়ানোর ভয়ংকর ভিডিও ভাইরাল

বিশাল দুই  বাঘকে এক যুবকের ফিডারে দুধ খাওয়ানোর শ্বাসরুদ্ধকর ভিডিও দেখে অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না।

২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, দুই হাতে দুইটি ফিডার নিয়ে দাঁড়িয়ে আছেন এক যুবক। একটু পরই বিশাল দুই বাঘ এসে ওই যুবকের কাঁধে পা তুলে দেন।  এসময় ওই যুবক বাঘগুলোর মুখে ফিডার দিলে তারা তা খেতে থাকে।

ভিডিও দেখে ভীষণ ভীতিকর মনে হলেও ওই যুবক বিষয়টি বেশ উপভোগ করছিলেন বলেই মনে হয়েছে।

তবে কবে আর কোথায় ওই ভিডিও ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

অ্যাবসুলেট ইউনিটস নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পুরোনো ওই ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২০ ঘণ্টায় ওই ভিডিও দেখা হয়েছে তিন লাখের বেশিবার।

নানা রকম মন্তব্যে ভরে গেছে ভিডিওর কমেন্ট সেকশন। অনেকেই ওই ভিডিওকে ভয়ংকর বলে উল্লেখ করেছেন। অনেকেই বলেছেন ওই যুবক মৃত্যু নিয়ে খেলছেন। ওই যুবকের ভয়ংকর পরিণতি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ।

 

সূত্রঃ যুগান্তর