সদ্য প্রকাশিত
মোটরসাইকেল-ভটভটিকে ট্রাকের ধাক্কা, গেল ২ প্রাণ পাকা ধানে বৃষ্টি, আলুচাষ নিয়েও দুশ্চিন্তা কৃষকের নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
আন্তর্জাতিক

১০৫ বছরে থামলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্মদাত্রী

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
১০৫ বছরে থামলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্মদাত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

১৯৩৯ সালে পোল্যান্ডে সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফের ফরেন করসপনডেন্ট হিসেবে ছিলেন তিনি৷ নিছক কৌতূহল বসেই এক কূটনীতিকের গাড়ি চালিয়ে ঢুকে পড়েছিলেন জার্মানির নাৎসি অধ্যুষিত অঞ্চলে৷ ঢুকে চক্ষুচড়ক গাছ৷ এলাকা ভর্তি ট্যাঙ্ক, সেনার গাড়ি ও আরও অস্ত্রশস্ত্র৷আন্দাজ করেন হামলা চালাতে পারে জার্মান নাৎসি বাহিনী৷সঙ্গে সঙ্গে সেই খবর জানান অফিসে৷ফোন করেন এক ব্রিটিশ কূটনীতিবিদকেও৷ এরপরেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ৷ আর সেই খবর প্রথম বিশ্বের সামনে এনে অমর হয়ে যান সাংবাদিক ক্লরে হলিংওর্থ৷


মঙ্গলবার হংকং-য়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত সাংবাদিক ক্লরে হেলিংওর্থ৷মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৫ বছর৷ মঙ্গলবার ফেসবুকে সেই খবর প্রথম জানায় সেলিব্রেটিং ক্লরে হলিংওর্থ  গ্রুপের মখোপাত্র৷ পরে তা নিশ্চিত করে ফরেন করসপনডেন্ট ক্লাব অফ হংকং৷ তবে কোথায় এই স্বনামধন্য সাংবাদিকের শেষকৃত্য সম্পন্ন হবে সেই বিষয়ে কিছু জানান হয়নি৷ক্লরে হেলিংওর্থের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ডেইলি টেলিগ্রাফের সম্পাদক ক্রিস ইভানসও৷